-->

Tuesday, 30 December 2014

মাশরুম এর যত গুন


বিশ্ব জোড়া একটি বহুল প্রচলিত সবজির নাম হলো মাশরুম। মাশরুম একটি ভেষজ গুণ সম্পন্ন ও সামান্যক্যালরিযুক্ত খাবার। এই খাবারটি কিন্তু অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে।লন্ডন ইউনিভার্সিটি অফ বাফ্যালো’র পুষ্টিবিজ্ঞান বিভাগ পরিচালিত একটিগবেষণায় দেখা গেছে পোর্টোবোলো প্রজাতির মাশরুম খাদকের রক্তে শর্করারমাত্রা নিয়ন্ত্রণ করে ও ওজন কমায়।
সাধারণত স্যাঁতসেঁতে ও ছায়াযুক্ত জায়গায় জন্মায় যা সবজি বা খাদ্য হিসেবে গ্রহণ করা যায়। মাশরুমে রয়েছে প্রচুর প্রোটিন, ভিটামিন, মিনারেল ও অল্প পরিমাণ শর্করা। মাশরুম ডায়াবেটিস, হৃদরোগ, কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও মারণব্যাধি ক্যান্সার ছাড়াও আরো অনেক রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। কমার্শিয়াল জাত গুলোর (Wester, Straw ও Button) প্রতি ১০০ গ্রাম শুকনা মাশরুমে গড়ে নিম্নলিখিত পুষ্টি উপাদান পাওয়া যায়:
 প্রোটিন:
মাশরুম এ প্রোটিন এর পরিমান (২৫-৫০%)।সম্পূর্ণ প্রোটিনের পূর্বশর্ত হলো মানব দেহের অত্যাবশ্যকীয় ৯টি এমাইনো এসিডের উপস্থিতি। মাশরুমে অপরিহার্য এ ৯টি এমাইনো এসিডই প্রশংসনীয় মাত্রায় রয়েছে এ কারণে প্রোটিনের অন্যান্য সব উৎসকে বলা হয় মাশরুম।
ফ্যাট:
মাশরুম এ (২-৮%) ফ্যাট আছে। এছাড়া স্ফিঙ্গলিপিড ও আরগেস্টেরল থাকায় এর মান আরও উন্নত। এছাড়া মাশরুমের ফ্যাটে লিনোলিক এসিড আছে যা শরীর সুস্থ্য রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। 
কার্বোহাইড্রেট:
মাশরুমে কার্বোহাইড্রেটের পরিমাণ কম এবং তা পানিতে দ্রবনীয়। ফলে মাশরুমের কার্বোহাইড্রেড শরীরের জন্য অত্যন্ত উপকারী। মাশরুমে আঁশের পরিমাণও বেশি। জাত ভেদে ১০-২৮% আঁশ পাওয়া যায়। ফলে ডায়াবেটিকস রোগীদের ইনসুলিনের চাহিদা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 ভিটামিন ও মিনারেল:
শুকনা মাশরুমে ৫৭-৬০% ভিটামিন ও মিনারেল আছে। মাশরুমের মোট ১০০ ভাগ এর মধ্যে পটাসিয়াম, ফসফরাস, সোডিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ প্রায় ৭০ ভাগ, যার মধ্যে আবার ৪৫ ভাগই হচ্ছে পটাসিয়াম। ভিটামিন এর মধ্যে রয়েছে বি-১, বি-৫, বি-৬, ভিটামিন-C ও ভিটামিন-D, নিয়াসিন ও রিবফ্লাভিন। এছাড়া কপার ও সেলিনিয়াম যথেষ্ট পরিমাণে থাকায় চুল পড়া রোধসহ মহিলাদের ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করে। 


No comments:

Post a Comment